টিএসসির সেই জিনিয়া নারায়ণগঞ্জ থেকে উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২০, ০১:৫৯আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৮

জিনিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ফুল বিক্রি করা পথশিশু জিনিয়াকে নারায়ণগঞ্জের পঞ্চবটী থেকে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় এক তরুণীকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মিশু বিশ্বাস। তিনি বাংলা ট্রিবিউনকে জানান, জিনিয়াকে ফুঁসলিয়ে ও নানা প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়েছিল। কী উদ্দেশে শিশুটিকে নিয়ে গিয়েছিল তা আমরা জানার চেষ্টা করছি।

জিনিয়া
প্রসঙ্গত, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত থেকে জিনিয়া নিখোঁজ ছিল। জিনিয়ার মা সেনুরা বেগম মেয়েকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেই থাকেন। মেয়েকে খুঁজে না পেয়ে তিনি শাহবাগ থানায় একটি জিডি করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও জিনিয়ার সন্ধানে অনলাইনে কাজ করেন। ঢাবি শিক্ষার্থীদের কাছে জিনিয়া ছিল আদরের।

আরও পড়ুন: সবাই খুঁজছে পথশিশু জিনিয়াকে

/এনএল/এমআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম