শীর্ষ সন্ত্রাসী ভাগিনা তুষার গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৫আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ২২:১৫

গ্রেফতারের প্রতীকী ছবি রাজধানীর রামপুরা, বাড্ডা ও হাতিরঝিল এলাকার শীর্ষ সন্ত্রাসী ইব্রাহিম খান তুষার ওরফে ভাগিনা তুষারকে (৩৪) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রামপুরা থানা পুলিশ। এ সময় আনোয়ার হোসেন নামে আরেকজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি খেলনা রিভলভার ও দুটি মোটরবাইক জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে তাদের গ্রেফতারের পর বুধবার (৯ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করে রিমান্ডে নেওয়া হয়েছে।
রামপুরা থানার অফিসার ইনচার্জ আব্দুল কুদ্দুছ ফকির জানান, গ্রেফতারকৃত তুষার ও তার সহযোগীরা মঙ্গলবার রামপুরার বনশ্রী এলাকায় জনৈক তুহিন ইসলামের নির্মাণাধীন বিল্ডিংয়ে গিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে কাজ বন্ধ রাখতে বলে। তুহিন চাঁদার টাকা দিতে অস্বীকার করায় তুষার ও তার সহযোগীরা অস্ত্র দিয়ে ভয় দেখায়। ভুক্তভোগী তুহিন বিষয়টি কৌশলে রামপুরা থানাকে জানালে টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তুষার ও আনোয়ারকে হাতেনাতে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত তুষার আরেক শীর্ষ সন্ত্রাসী কালা পলাশের ভাগিনা। এ কারণে তাকে এলাকার সবাই ভাগিনা তুষার নামে চিনতো। রাজধানীর রামপুরা, বাড্ডা, হাতিরঝিলসহ আশপাশের এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করে চাঁদাবাজি করতো সে। তুষারের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় অস্ত্র, বিস্ফোরক, মাদক, অপহরণ ও চাঁদাবাজির ঘটনায় ১৪টি মামলা রয়েছে।

/এনএল/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম