আসামি পালানোর ঘটনায় সিনিয়র জেল সুপারের পদাবনতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২০, ১৫:১৩আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৫:১৪

কাশিমপুর কেন্দ্রিয় কারাগার

আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় কাশিমপুর কারাগার-২ এর সিনিয়র জেল সুপার জাহানারা বেগমের পদাবনতি হয়েছে। সিনিয়র জেল সুপার থেকে পদাবনতি করে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জেল সুপার হিসেবে জামালপুর কারাগারে বদলির আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়াও কারারক্ষীসহ আরও সাত জনকে বিভিন্ন কারাগারে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু এ তথ্য জানিয়েছেন।

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবু বক্কর সিদ্দিক (৩৪) পালিয়ে যায়। এ ঘটনায় ৭ আগস্ট কারা কর্তৃপক্ষ গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কোনাবাড়ি থানায় অভিযোগ করলে বিষয়টি সবার নজরে আসে। এরপর তাৎক্ষণিকভাবে কারারক্ষী সহ ১২জনকে সাময়িক বরখাস্ত করা হয়। ৬ আগস্ট সন্ধ্যায় লকআপের সময় বন্দিদের গণনাকালে ওই আসামিকে পাওয়া যায়নি। 

/জেইউ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম