কানাডা ও ফিজিতে পাঠানোর কথা বলে প্রতারণা, ৬ জনের কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২০, ০২:১৭আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ০২:১৭

ড্রিম ভিসা কনসালটেনসি নামের এই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান রাজধানীর বনানীতে অফিস খুলে কানাডা ও ফিজিতে ভালো চাকরির প্রলোভনে লোক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ছয় প্রতারককে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকালে বনানীর ৪ নম্বর রোডের ড্রিম ভিসা কনসালটেনসি নামের ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। এ সময় তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—প্রতিষ্ঠানের মালিক তোফাজ্জল হোসেন, জুই আক্তার, সানজিদা, সাদিয়া, নাইমা জুম ও স্বপ্না আক্তার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, প্রতিষ্ঠানটির বিদেশে লোক পাঠানোর কোনও লাইসেন্স বা বৈধ কাগজপত্র ছিল না। কিন্তু তারপরও তারা তাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কানাডা ও ফিজিতে পাঠানোর কথা বলে বিজ্ঞাপন দিতো। এরপর তাদের অফিসের ঠিকানায় যারা আসতো তাদের বসিয়ে কাউন্সিলিং করতো। তাদের পাসপোর্ট ও বিদেশ পাঠানোর নাম করে টাকা হাতিয়ে নিতো। তারা নির্দিষ্ট সময় পরপর অফিস বদল করতো। ভুক্তভোগীরা তাদের আর খুঁজেও পেতেন না। ওই অফিসে অভিযানের সময় ৩২টি পাসপোর্ট, ভুয়া চুক্তিপত্র, ফিজিতে প্রেরণের ভুয়া ডিমান্ড লেটার জব্দ করা হয়।

এই অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক তোফাজ্জলকে ছয় মাসের কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকিদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে।

/আরজে/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম