রাজধানীতে ছুরিকাঘাতে নিহত ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২০, ১১:৫০আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১১:৫০

লাশ

রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাস কাউন্টারের সুপার ভাইজার নিহত হয়েছেন। তার নাম আক্তার হোসেন সিকদার (৫০)। তিনি যাতায়াত পরিবহনের বাস কাউন্টারের সুপারভাইজার ছিলেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে ঘটনাটি ঘটে।

আক্তার হোসেনের ভাতিজা রাকিব সিকদার জানান, বাসা থেকে সায়েদাবাদে কাউন্টারের উদ্দেশে ভোরে ফজরের আজানের আগে বের হয়েছিলেন তার চাচা। সায়েদাবাদের লিচু বাগান মসজিদের পাশে একটি গলিতে তাকে ছুরিকাঘাত করা হয়। রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে লোকজন তাদের সংবাদ দেয়। পরে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, তার চাচা ভোরে টাকা নিয়ে বাস কাউন্টারের যান। আর যাওয়ার পথেই ঘটনা শিকার। তার কাছে টাকার ব্যাগ, মানিব্যাগ কিছুই পাইনি। তাদের ধারণা ছিনতাইকারীরা তাকে ছুরি মেরে তার কাছে থাকা টাকা নিয়ে গেছে। তার কাছে আনুমানিক ২০/৩০ হাজার টাকা ছিল। 
ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রয়েছে জানিয়েছেন হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। 
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। বিষয়টি তদন্ত করে দেখছি। এটা ছিনতাইয়ের ঘটনা, না পূর্ব শত্রুতার কারণে ঘটেছে। আশপাশে সিসি ক্যামেরা রয়েছে, আমরা দেখছি। আশা করি শিগগিরই দোষীদের বের করা যাবে।’ 

/এআইবি/ আরজে/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম