উগ্রবাদী বইসহ আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২০, ১৭:২৯আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩২

উগ্রবাদী বইসহ আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেফতার পাবনা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) এক সদস্যকে উগ্রবাদী বইসহ গ্রেফতার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম মো. আতিক হোসেন ওরফে রতন বীর মুজাহিদ (২৪)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে এটিইউ’র মিডিয়া ও অ্যাওয়ারনেস বিভাগের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান। তিনি বলেন, ‘২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় পাবনা থেকে আতিক হোসেনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল সেট ও ছয়টি উগ্রবাদী বই জব্দ করা হয়েছে।’

তিনি জানান, গ্রেফতারকৃত আসামি মো. আতিক হোসেন গাজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে অনলাইনে প্রচারণা চালাচ্ছিল। এছাড়া রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠার জন্য অনলাইন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল।

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যপদ গ্রহণ, সমর্থন, অপরাধ সংঘটনের ষড়যন্ত্রসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচিত করায় তার বিরুদ্ধে সাঁথিয়া থানায় একটি মামলা হয়েছে।

/এআরআর/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক