সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান আহমদিয়া মুসলিম জামা’তের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০১৫, ২০:১৬আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৫, ২০:১৮

বাগমারার মসজিদে বোমা হামলা_

রাজশাহীর আহমদিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনার নিন্দা জানিয়ে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে আহমদিয়া মুসলিম জামা’ত। শুক্রবার সন্ধ্যায় জামা’তের গণযোগাযোগ বিভাগের সম্পাদক আহমদ তবশির চৌধুরী এ আহ্বান জানান।

টেলিফোনে আহমদ তবশির চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, আগেও শিয়া সম্প্রদায়ের মসজিদসহ বিভিন্ন স্থানে হামলা হয়েছে। বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটানোর প্রক্রিয়া এটি। দেশকে পাকিস্তান বানানোর চেষ্টা চলছে। আশা করছি সরকার দ্রুত ব্যবস্থা নেবে।

বিবৃতিতে আহমদিয়া মুসলিম জামা’তের পক্ষ থেকে বলা হয়, ইসলামের মূলনীতি ও আদর্শের সঙ্গে উগ্রধর্মান্ধদের কর্মকাণ্ড সাংঘর্ষিক বলে আমরা তাদেরকে বর্জন করি। একারণেই তাদের আক্রমণের শিকার হতে হয়।

বিবৃতিতে বলা হয়, ইসলামের সকল বিশ্বাস ও শিক্ষা পরিপূর্ণভাবে পালন করা সত্ত্বেও এক শ্রেণির উগ্রবাদী ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী পাকিস্তনি কায়দায় আহমদিয়া জামা’তকে টার্গেটে পরিণত করেছে। আহমদিয়া জামা’ত সুশৃঙ্খল, আইন মান্যকারী, শান্তিপ্রিয় এবং অরাজনৈতিক একটি আধ্যাত্মিক জামা’ত। বিশ্বের ২০৭টি দেশে এ জামাত সুনাম ও গৌরব নিয়ে সুপ্রতিষ্ঠিত বলেও জানান তিনি।

উল্লেখ্য, শুক্রবার রাজশাহীর বাগমারার সৈয়দপুর মচমইলের চকপাড়া গ্রামের একটি আহমদিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে হামলাকারী নিহত ও আহত হয়েছে অন্তত ৩০ জন। জুমার নামাজ চলাকালে এ বিস্ফোরণ ঘটে। নিহতের পরিচয় জানা যায়নি। বাগমারা থানার ওসি এ খবর নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, জুমার নামাজ চলাকালে এক ব্যক্তির কাছে থাকা একটি শক্তিশালী বোমা আকস্মিকভাবে বিস্ফোরিত হয়। ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।

 

 

/সিএ/এফএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম