এক লাখ টাকা বিক্রি হয় ১৫ হাজার টাকায়!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২০, ১২:২৭আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১২:৫৪

জাল টাকা উদ্ধার

৬৫ লাখ জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামাদিসহ ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলো, ইউসুফ আলী, আব্দুর রহীম ওরফে হেলাল হোসেন রহীম, ফজলে রাব্বি মিয়া ও জাহিদ ইসলাম। তাদের কাছ থেকে জাল নোট, ডেল ল্যাপটপ, কালি, দুটি কালো প্রিন্টার, জাল নোট তৈরির চার বান্ডিল কাগজ, ১০ পাতা নিরাপত্তা সুতা, জাল নোট তৈরির ডাইস দুইটা, কাটার চারটা, ফেবিকল আঠা উদ্ধার করা হয়।

জাল টাকা উদ্ধার

ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় তারা বড় কোনও উৎসব যেমন ঈদ/দুর্গা পূজা ইত্যাদি অনুষ্ঠানকে টার্গেট করে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় তাদের সহযোগীদের মাধ্যমে জাল টাকা সরবরাহ করে বিক্রয় করে। উৎপাদকের এক লাখ টাকা তৈরি করতে খরচ হয় প্রায় ১০ হাজার টাকা। পাইকারি বিক্রেতার কাছে এক লাখ টাকা ১৪-১৫ হাজার টাকায় বিক্রয় করে। পাইকারি বিক্রেতা প্রথম খুচরা বিক্রেতার কাছে ২০-২৫ হাজার টাকায় বিক্রি করে। আর প্রথম খুচরা বিক্রেতা দ্বিতীয় খুচরা বিক্রেতার কাছে ৪০-৫০ হাজার টাকায় বিক্রি করে। সে মাঠ পর্যায়ে সেই টাকা সমমূল্যে অর্থাৎ এক লাখ টাকায় বিক্রয় করে। মাঠ পর্যায়ে কর্মীরা বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য/দ্রবাদি ক্রয়ের মাধ্যমে এই জাল নোট বাজারে ছড়িয়ে দেয়।

/এআরআর/এসটি/এমএমজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম