অবসরে যাচ্ছেন হাইকোর্টের বিচারপতি এমদাদুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২০, ২০:০০আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ২০:০০

বিচারপতি এমদাদুল হক সংবিধান অনুসারে ৬৭ বছর পূর্ণ হওয়ায় অবসরে যাচ্ছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. এমদাদুল হক। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
আগামী ৩০ সেপ্টেম্বর সংবিধান অনুসারে ৬৭ বছর পূর্ণ করবেন বিচারপতি মো. এমদাদুল হক। সেদিন শেষ কর্মদিবস পালন করে অবসরে যাবেন তিনি। সুপ্রিম কোর্টের প্রথা অনুসারে তাকে বিদায় সংবর্ধনা জানাবে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
বিচারপতি মো. এমদাদুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা গ্রহণের পর ১৯৭৮ সালের ২০ নভেম্বর মুন্সেফ (সহকারী জজ) হিসেবে বিচার বিভাগে নিয়োগ পেয়েছিলেন। এরপর ১৯৯৫ সালে পদোন্নতি পেয়ে তিনি জেলা ও দায়রা জজ হন।
এরপর ২০০৪ সালের ২৩ আগস্ট হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। দুই বছর পরে ২০০৬ সালের ২৩ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।
বিচারিক জীবনে তিনি জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়ার ক্যানবেরা এবং সিডনিতে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে যোগদান করেছেন। এছাড়াও ভারত, মালয়েশিয়া ও ফিলিপাইন সফর করেছেন।

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম