রামপুরা থেকে কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২০, ০১:৫১আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ০১:৫১

ঝুলন্ত লাশ রাজধানীর রামপুরায় নাজমুস সাকিব (২৪) নামে এক কলেজছাত্রের লাশ করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকালে স্বজনরা ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত পোনে ৯টায় চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তিনি সিদ্ধেশ্বরী কলেজের শিক্ষারার্থী ছিলেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

মৃতের চাচাতো ভাই সাইফুল ইসলাম জানিয়েছেন, ‘নাজমুস সাকিব সিদ্ধেশ্বরী কলেজের শিক্ষার্থী ছিল। সে বাসায় সবার অগোচরে ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেয়। তবে কী কারণে সে এ ঘটনা ঘটিয়েছে, সে সম্পর্কে আমরা জানতে পারিনি।’

চাঁদপুরের কচুয়া উপজেলার পালখাল গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে সাকিব। বর্তমানে রামপুরার পূর্ব হাজী পাড়ায় পরিবারের সঙ্গে থাকতেন।

/এআইবি/এআরআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম