চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪৮আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪৯

আদালত চাঁদাবাজি মামলায় সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত । বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাদী তাহমিদা শুনানি শেষে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবির বাবুল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এদিন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন সুজনকে আদালতে হাজির করেন। একইসঙ্গে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। এসময় আসামি পক্ষের আইনজীবী মাসুদ খান জামিনের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক ১ অক্টোবর শুনানির জন্য দিন ধার্য করেন।
এর আগে (২৯ সেপ্টেম্বর) মঙ্গলবার রাত ৯টার দিকে বিরুলিয়া ইউনিয়নের কাকাবো এলাকা থেকে তাকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ।
অভিযোগ রয়েছে, বিরুলিয়া ইউনিয়নের কাকাবো এলাকায় বাড়ি কাজ করতে গেলে এক ব্যক্তির কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজন। এ সময় বাড়ির মালিক নগদ এক লাখ টাকা দিলেও বাকি টাকার জন্য চাপ সৃষ্টি করতে থাকে চেয়ারম্যান ও তার লোকজন। পরে ভুক্তভোগী ওই বাড়ির মালিক ঘটনাটি জানিয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

/টিএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম