পল্টনে পুলিশ হেফাজতে মৃত্যু: বিচার বিভাগীয় তদন্ত দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩০আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩২

পল্টনে পুলিশ হেফাজতে মৃত্যু: বিচার বিভাগীয় তদন্ত দাবি রাজধানীর পল্টন থানা পুলিশের হেফাজতে মাসুদ রানা নামের এক যুবকের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। বুধবার (৩০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশের হেফাজতে মাসুদ রানার মৃত্যুর ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র গভীর উদ্বেগ জানাচ্ছে। একই সঙ্গে বিচার বিভাগীয় তদন্তেরও দাবি জানাচ্ছে।

আসক জানায়, দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করার জন্য প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত প্রয়োজন। যখন কোনও ব্যক্তি আটক বা গ্রেফতার হয় তখন তিনি রাষ্ট্রের হেফাজতে চলে যায়। আটক বা গ্রেফতার হওয়া ব্যক্তির সকল ধরনের নিরাপত্তার দায় রাষ্ট্রের ওপর বর্তায়। প্রায়ই দেখা যায়, আটক ব্যক্তিদের অনেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নির্যাতনের শিকার হন। এমনকি মৃত্যুর মতো ঘটনা ঘটছে, যা অনাকাঙ্খিত এবং অপ্রত্যাশিত। গতানুগতিক তদন্তের নামে নির্যাতন বা মৃত্যুর কারণগুলো অপ্রকাশিত থেকে যাচ্ছে।

আসক মনে করে এই নির্যাতন ও মৃত্যুর কারণ নির্ণয় করা জরুরি। এ ধরনের মৃত্যুর ঘটনায় অবশ্যই বিচার বিভাগীয় তদন্ত হওয়া প্রয়োজন। যাতে করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাগত অসাদচরণ, বলপ্রয়োগ, ক্ষমতার অপব্যবহারের মতো কোনও বিষয় সম্পৃক্ত থাকলে, তা বেরিয়ে আসে।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর স্টেডিয়াম এলাকার পাশ থেকে মাসুদ রানা ও তার বন্ধু মমিনকে (৩৬) গ্রেফতার করে পল্টন থানার পুলিশ। পরে অসুস্থ মাসুদ রানাকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক মাসুদ রানাকে মৃত ঘোষণা করেন।

/জেইউ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম