স্ত্রী অন্তঃসত্ত্বা, স্বামীর সড়ক দুর্ঘটনায় মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২০, ১৮:১০আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ১৮:৩০

স্ত্রী অন্তঃসত্ত্বা, স্বামীর সড়ক দুর্ঘটনায় মৃত্যু রাজধানীর এলিফ্যান্ট রোডে সড়ক দুর্ঘটনায় স্টার কাবাবের এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছেন। নিহত দেলোয়ার হোসেন (২৬) চাঁদপুর সদর উপজেলার কমলাপুর গ্রামের মৃত নজরুল কোতওয়ালের ছেলে। তার স্ত্রী নাফছিয়া অন্তঃসত্ত্বা।

শনিবার (৩ অক্টোবর) সকালে ঘটনাটি ঘটে। নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এলিফ্যান্ট রোড বাটা সিগনাল মোড়ের অদূরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান ওই যুবক। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। সে স্টার কাবাবের কর্মচারী ছিল। এলিফ্যান্ট রোডের এসপি রোডে একটি মেস বাসায় সে থাকতো। সে সকালে কর্মস্থলে যাওয়া পথে দুর্ঘটনার শিকার হয়।

নিহতের মামা মোহসিন জানান, দেলোয়ারের স্ত্রী অন্তঃসত্ত্বা। তিন ভাই দুই বোনের মধ্যে সে ছিল ছোট। দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহটি হস্তান্তর করা হয়।

/এআইবি/এআরআর/এনএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম