ইডেনের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যার রায় রবিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২০, ১৯:৪৪আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ১৯:৪৫

মাহফুজা চৌধুরী ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যা মামলা রায় ঘোষণা করা হবে রবিবার (৪ অক্টোবর)। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করবেন। সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর আবু আব্দুল্লাহ ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রবিবার (৪ অক্টোবর) রায় ঘোষণা করা হবে। রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আশা করছি। অপরদিকে আসামি পক্ষের আইনজীবী মতিউর রহমান ও এম এ মজিদ তাদের আসামির ন্যায় বিচার দাবি করেন।
এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শুনানি শেষে রায় ঘোষণার জন্য এ তারিখ নির্ধারণ করেন একই ট্রাইবুনাল। মামলার আসামিরা হলো গৃহকর্মী রিতা আক্তার ওরফে স্বপ্না ও রুমা ওরফে রেশমা।
মামলাটিতে মোট ৩৪ জন সাক্ষীর মধ্যে ২৭ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেন আদালত। ২০১৯ সালের ২১ জুলাই মামলাটির তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন মজুমদার আদালতে অভিযোগপত্র ( চার্জশিট) দাখিল করেন।
অভিযোগপত্রে রুনু বেগম ওরফে রাকিবের মা এর বিরুদ্ধে অভিযোগ প্রাথমিক ভাবে প্রমাণিত না হওয়া তদন্ত কর্মকর্তা তাকে অব্যাহতির আবেদন করেন। বিচারক তাকে অব্যাহতি দেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসায় খুন হন মাহফুজা চৌধুরী। এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ারের একটি ফ্ল্যাটে থাকতেন ইডেন কলেজের সাবেক এই অধ্যক্ষ। ওই ঘটনায় নিহতের স্বামী ইসমাত কাদির গামা নিউ মার্কেট থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় দুই গৃহকর্মী স্বপ্না (৩৬) ও রেশমাসহ (৩০) তিনজনকে আসামি করা হয়। পরবর্তীতে স্বপ্না ও রেশমা এবং দুই গৃহকর্মীর জোগানদাতা রুনু বেগম ওরফে রাকিবের মাকে গ্রেফতারের পর রিমান্ডে নেয় পুলিশ। স্বপ্না এবং রেশমা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। তারা দুজনই কারাগারে।

/টিএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম