কাফনের কাপড় খুলতেই মিললো বস্তাভর্তি ফেনসিডিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২০, ১৯:১৭আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ১৯:১৮

কাফনের কাপড় খুলতেই মিললো বস্তাভর্তি ফেনসিডিল লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সে কাফনের কাপড়ে মোড়ানো তিনটি মৃতদেহের আদলে বস্তাভর্তি ফেনসিডিল উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ। এসময় চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) দুপুরে গোয়েন্দা গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মাহবুবুল আলম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো মাহাবুবুল হাসান (২৯), হাসানুর রহমান সবুজ (২২), সোহেল মিয়া ওরফে এমিলে (২৫) ও রোমন (২৩)।
মাহবুবুল আলম জানান, ৪ অক্টোবর বিকালে শাহবাগ থানার গণপূর্ত স্টাফ কোয়ার্টারের সামনের সড়কে গোপন সংবাদের ভিত্তিতে একটি লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স থামানো হয়। অ্যাম্বুলেন্স খুলে কাফনে মোড়ানে তিনটি লাশ দেখা যায়। ডিবির কাছে আগেই তথ্য ছিল এই গাড়িতে মাদক যাচ্ছে, তাই গাড়ি তল্লাশি করে পুলিশ। গাড়িতে যারা ছিল তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায় তারা স্বীকার করে লাশের আদলে মোড়ানো কাফনের কাপড়ের ভেতরে বস্তাভর্তি ফেনসিডিল। এর ভেতরে লাশ নেই। এরপর তারা কাফনের কাপড় ও বস্তা খুলে ফেনসিডিল বের করে দেয়।
কাফনে মোড়ানো তিন বস্তা থেকে ২ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করে ডিবি। লাশবাহী গাড়ির পেছনের একটি মাইক্রোবাসে ছিল মাদক কারবারিরা। তাদেরও গ্রেফতার করা হয়। দুটি গাড়িই জব্দ করে পুলিশ।

কাফনের কাপড় খুলতেই মিললো বস্তাভর্তি ফেনসিডিল
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ীরা পুলিশকে জানায়, কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকায় নিয়ে আসেন। এরপর ফেনসিডিলগুলো সুযোগ বুঝে তারা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রয় করেন। এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা হয়েছে।

/এআরআর/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম