বেসরকারি টেলিভিশন চ্যানেল আই’র ইসলাম বিষয়ক অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ফের পেছালো। আগামী ১৫ নভেম্বর পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।
বুধবার (৭ অক্টোবর) মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ায় দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা না দেওয়া ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী নতুন দিন ধার্য করেছেন।
আদালতের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ আগস্ট পূর্ব রাজা বাজারের বাসায় দুর্বৃত্তদের হাতে খুন হন মাওলানা ফারুকী। ঘটনার পরের দিন তার ছেলে ফয়সাল ফারুকী বাদী হয়ে অজ্ঞাতনামা আট-নয় জনকে আসামি করে শেরে বাংলা নগর থানায় মামলা করেন। এ মামলায় বিভিন্ন সময় সন্দেহভাজন হিসেবে জেএমবি, আনসারুল্লাহ ও হুজির ১৩ সদস্যসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ১২ জন বর্তমানে কারাগারে রয়েছেন।








