রাজধানীতে বাসা থেকে তরুণীর লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২০, ২২:২০আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ০১:৪২

ঝুলন্ত-লাশ রাজধানীর হাতিরঝিল থানা এলাকার একটি বাসা থেকে পায়েল পাখি (২৩) নামে এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পল্টনে একটি আবাসিক হোটেলে অভ্যর্থনা কর্মী হিসাবে চাকরি করতেন। বুধবার (৭ অক্টোবর) বিকাল সাড়ে চারটায় দিকে পশ্চিম রামপুরার উলন রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে। কক্ষের জানালার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ।
এর আগে তার ছোট ভাই রাব্বি বাসায় গিয়ে তাকে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশসহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের রুমমেট ইসরাত জাহান ও ছোট ভাই রাব্বি জানিয়েছে, পায়েল আত্মহত্যা করেছে।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা সংবাদ পেয়ে তাকে হাসপাতালে নিয়ে আসি। কি কারণে তিনি এ ঘটনাটি ঘটিয়েছেন সে বিষয়ে কিছুই জানতে পারিনি। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
বরগুনা জেলার তালতলা উপজেলার নিউপাড়া গ্রামের শহিদুল হাওলাদারের সন্তান পায়েল পাখি। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল বড়।
রুমমেট ইশরাত জাহান বলেন, পাখি বেশ কয়েক দিন থেকে মানসিক সমস্যায় ভুগছিল। ঘুমের ওষুধ সেবন করতো। মুঠোফোনে দীর্ঘ সময় ধরে কথা বলতো। কোনও কথা শেয়ার করতো না। এছাড়াও তাদের পারিবারিক সমস্যা ছিল। এসব কিছু নিয়ে দুশ্চিন্তা করতো। হয়তো এসব কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়েই আত্মহত্যা করেছে।

/এআইবি/এআরআর/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম