খিলগাঁওয়ে চার শিশুকে যৌন নির্যাতন: আসামি সজলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২০, ১৯:০৯আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ১৯:৪৭

আদালত রাজধানীর খিলগাঁও এলাকায় চার শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় গ্রেফতার রিকশাচালক সজল মোল্লা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কনক বড়ুয়া তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন তিনি। আদালতের সংশ্লিষ্ট থানার জি আর শাখা থেকে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এদিন মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করেন। একইসঙ্গে আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তিনি। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বুধবার (৭ অক্টোবর) রাত ৯টার দিকে খিলগাঁও থানা পুলিশ স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই চার শিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নিয়ে যায়।

পুলিশ জানায়, খিলগাঁও থানাধীন উত্তর গোড়ান এলাকায় একটি টিনশেড বাড়িতে ওই চার শিশু তাদের পরিবারের সঙ্গে থাকতো। তাদের বাসার পাশেই থাকতো রিকশাচালক সজল মোল্লা। বেশ কয়েকদিন ধরে স্ত্রী বাসায় না থাকায় শিশুদের চকোলেটের লোভ দেখিয়ে রুমে ডেকে নিয়ে যেতো সজল। সেখানে সে বিভিন্ন সময়ে শিশুদের ওপর যৌন নির্যাতন চালায়। এরপর ঘটনা জানাজানি হয়ে গেলে বুধবার (৭ অক্টোবর) বিকালে থানায় এসে অভিযোগ করে ওই চার শিশুর পরিবার। অভিযোগের পরপরই সজলকে গ্রেফতার করে খিলগাঁও থানা পুলিশ। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে খিলগাঁও থানায় একটি মামলা করা হয়।

/টিএইচ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম