বিদেশফেরত ২১৯ জনকে গ্রেফতারের ঘটনায় সিএমএম আদালতের ব্যাখ্যা তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২০, ১৯:৩০আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ১৯:৩০

সুপ্রিম কোর্ট করোনাভাইরাসের মধ্যে বাহরাইন থেকে ফেরত এসে কোয়ারেন্টিন শেষ করার পরও ২১৯ জন প্রবাসীকে গ্রেফতার দেখানোর ঘটনায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারকের কাছে লিখিত ব্যাখ্যা (শো’কজ) চেয়েছেন হাইকোর্ট। এছাড়াও তুরাগ থানার তদন্তকারী কর্মকর্তাকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি আগামী ২৯ অক্টোবর মামলার পরবর্তী শুনানি ও আদেশের দিন নির্ধারণ করা হয়েছে। 

বাহরাইন থেকে আসা চাঁদপুরের শাহীন আলমের এক আবেদনের শুনানিকালে (৮ অক্টোবর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ও ফুয়াদ হাসান। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারোয়ার হোসেন।  

করোনার মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ২১৯ জন প্রবাসী দেশে ফেরত আসার পর তাদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছিল। তারা সেসব দেশে বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত ছিলেন। কিন্তু করোনাভাইরাসের কারণে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হয়। দেশে আসার পর তাদের কোয়ারেন্টিনে রাখা হয়। কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হলে তুরাগ থানায় জিডি করে তাদের ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়—কোয়ারেন্টিনে থাকা অবস্থায় এসব প্রবাসীরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য শলা-পরামর্শ করছিলেন।

এরপর গত ৪ জুলাই তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তাদের মধ্যে বাহারাইন থেকে আসা চাঁদপুরের শাহিন আলম গত ১৪ সেপ্টেম্বর জামিন পান। পরে তার ৫৪ ধারার চলমান কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি।

এ বিষয়ে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে ৫৪ ধারার মামলার তদন্ত ১৫ দিনের মধ্যে শেষ করতে হয়। কিন্তু এখনও ওই মামলার তদন্ত কার্যক্রম শেষ হয়নি। আবার ওই মামলায় শাহীন আলম ১৫ দিনের বেশি কারাগারে ছিলেন। তাই হাইকোর্ট তদন্ত কার্যক্রমের বিষয়ে ব্যাখ্যা দিতে তুরাগ থানা তদন্ত কর্মকর্তাকে সশরীরে তলব এবং ঢাকার সিএমএম আদালতের বিচারককে লিখিত ব্যাখ্যা দিতে শো’কজ করেছেন। যেহেতু একটি মাত্র জিডিতে ২১৯ জনকে আসামি দেখানো হয়েছিল। তাই হাইকোর্টের আজকের আদেশের ফলে ওই ২১৯ জনের বিষয়েই এসব ব্যাখ্যা দিতে হবে।

 

/বিআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম