সেন্ট্রাল হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা, আটক ৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০১৫, ১৯:০৫আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৫, ২৩:২২

ভ্রাম্যমাণ আদালতের অভিযান রাজধানীর গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালকে অনিয়মের দায়ে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে হাসপাতালের পাঁচজনকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব-২-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন।
র‌্যাব-২-এর উপ-পরিচালক মোহাম্মদ দিদারুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, শনিবার দুপর ১২টা থেকে ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেন্ট্রাল হাসপাতালের বিভিন্ন অসঙ্গতি ধরা পড়ায় এ জরিমানা করা হয়।
র‌্যাবের এ অভিযানে ফার্মেসি ইনচার্জ মিজানুর রহমান, স্যাম্পল ক্যালেক্টর মো. জাকির হোসেন, সহকারী স্যাম্পল ক্যালেক্টর সেলিনা আক্তার, এক্সরে অপারেটর মো. মকবুল হোসেন ও ফুড কোর্ট  ম্যানেজার  মো. রাফিজ উদ্দিনকে আটক করা হয়।
প্রশিক্ষণপ্রাপ্ত এক্সরে অপারেটর না থাকা, প্রশিক্ষণ প্রাপ্ত মেডিক্যাল টেকনোলজিস্ট না থাকা, ফার্মেসিতে বিদেশি ওষুধ মজুদ রাখার জন্য প্রিমিসেসে এর অনুকূলে কোনও ড্রাগ লাইসেন্স না থাকা, প্যাথলজির অনেক নমুনায় সংগ্রহের তারিখ না থাকা, অপারেশন থিয়েটারে মেয়াদ ও লেবেলবিহীন ওষুধ মজুদ রাখা, একই স্বাক্ষরে মাইক্রোবায়োলজিস্ট রিপোর্ট প্রদান করা এবং বিএসটিআই-এর লাইসেন্স ছাড়া পাউরুটি, কেক উৎপাদন ও বাণিজ্যিকভাবে বিক্রি করার অপরাধে হাসপাতাল কর্তৃপক্ষকে ৪ লাখ টাক জরিমানা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। 

অভিযানের সময় র‌্যাবের সহকারী পুলিশ সুপার  ইয়াছির আরাফাত, স্বাস্থ্য অধিদফতরের পরিদর্শক  ডা. সুপ্রিয় সরকার, সুপারিটেনডেন্ট অব ড্রাগস এটি এম গোলাম রব্বানী এবং বিএসটিআইয়ের ফিল্ড অফিসার  শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

/জেএ /এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম