বাঙলা কলেজের ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ছাত্রীর মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০১৫, ২০:৪৪আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৫, ২১:১৪

Ayen-Adalot রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মজিবুর রহমান অনিকসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন ওই কলেজের এক ছাত্রী। শুক্রবার রাতে তার ওপর হামলার অভিযোগে এ মামলা দায়ের করেন তিনি। দুর্বৃত্তরা ওই ছাত্রীকে কুপিয়ে আহত ও লাঞ্ছিত করে বলেও অভিযোগ পাওয়া গেছে।

মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই ) মো. ওহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, এজাহারে আহত কলেজ ছাত্রী উল্লেখ করেছেন, মিরপুরের একটি জিমনেশিয়ামে অনুশীলন শেষে তিনি বাসায় ফিরছিলেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি বাঙলা কলেজের বিপরীতে চক্ষু হাসপাতালের সামনে গেলে কয়েকজন যুবক তার পথরোধ করে লাঞ্ছিত করার চেষ্টা করেন। ঘটনার সময় সেখানে কলেজ ছাত্রলীগ সভাপতি অনিকও ছিলেন।

ওই ছাত্রী পুলিশকে আরও জানান, ঘটনার সময় তিনি রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। হঠাৎ ছাত্রলীগ নেতা অনিক ও দুই যুবক তার ওপর রামদা নিয়ে হামলা চালান। হামলাকারীরা তার গলা ও ঘাড়ে কোপ দেওয়ার চেষ্টা করেন। কিন্তু সরে যাওয়ায় সেই কোপ তার ডান হাতে লাগে।

এর আগে গত জুন মাসে একই কলেজের আরেক ছাত্রী ফাতেমাতুজ জোহরা বৃষ্টি আরেক ছাত্রলীগ নেতার কাছে প্রতারিত হয়ে আত্মহত্যা করেন। ওই ঘটনায়  দায়ের করা মামলায় তখনকার কলেজ ছাত্রলীগ সভাপতি জাহিদ মামুন গ্রেফতার হয়েছিলেন।

/জেইউ/এসএম/এমএনএইচ/
আপ- এইচকে।

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক