মানববন্ধনে হামলা, পুলিশ সদস্য আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২০, ২৩:২০আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ২৩:২৯

মানববন্ধনে হামলা, পুলিশ সদস্য আহত রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিমের বিরুদ্ধে মানববন্ধন করার সময় অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে দুর্বৃত্তদের ছোড়া ইট-পাটকেলে আশিক পারভেজ নামের এক পুলিশ কনেস্টেবল আহত হয়েছেন।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এই ঘটনা ঘটে। এর আগে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য এমপি ও তার পুত্রের মদদে খুন, হামলা-মামলা ও নির্যাতনের প্রতিবাদ এবং বিচারের দাবিতে ক্ষতিগ্রস্ত আওয়ামী নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করে।

রাজবাড়ী জেলা কৃষক লীগ নেতা ও পাংশা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সি বলেন, ‘রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম ও তার পুত্র মিতুল হাকিমের সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি স্থানীয় আওয়ামী নেতাকর্মীরা। গত ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর পিতা-পুত্রের মদদে বিগত ১২ বছরে প্রায় ৩৯ জন খুন ও হামলার শিকার হয়েছে। শুধু তাই নয়, এমপি পুত্রের হাতুড়ি বাহিনীর নির্যাতনের ভয়ে ২০০ এর বেশি নেতাকর্মী এলাকা ছেড়েছেন।’

সংবাদ সম্মেলন শেষে মানবন্ধনের জন্য জাতীয় প্রেসক্লাবে সামনে দাঁড়ায় অভিযোগকারীরা। এই সময় হঠাৎ দুই যুবক ‘এত বড় সাহস এমপির বিরুদ্ধে মানববন্ধন’ বলে ব্যানার ছিনিয়ে নিয়ে পালায়। মানববন্ধন থেকে ব্যানার নিতে কয়েকজন তাদের পেছনে ছুটলে দূরে দাঁড়িয়ে থাকা কয়েকজন ইট-পাটকেল মারতে শুরু করে। এর মধ্যে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুলিশের একজন সদস্য আহত হন।

পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার (এসি) শেখ মো. শামীম জানান, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য জিল্লুর হাকিমের বিরুদ্ধে মানববন্ধনে সংসদ সদস্যের পক্ষের লোকজন ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশ তাদের ঠেঁকাতে গেলে আশিক পারভেজ নামে পুলিশের এক কনস্টেবলের মাথায় ইটের আঘাত লাগে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নেওয়া হয়। তার মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

/এআরআর/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম