সাতক্ষীরায় পরিবারের চার সদস্য খুনের মামলাটি সিআইডিতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২০, ২৩:৫৬আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ২৩:৫৬

সাতক্ষীরায় পরিবারের চার সদস্য খুনের মামলাটি সিআইডিতে সাতক্ষীরার কলারোয়া উপজেলায় একই পরিবারের চার জনকে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলাটি তদন্তের জন্য সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে সিআইডির সিনিয়র এএসপি (মিডিয়া) জিসানুল হক জিসান এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সম্প্রতি সাতক্ষীরার কলারোয়া উপজেলায় একই পরিবারের চার জনকে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। এই হত্যা মামলাটি এখন থেকে সিআইডি তদন্ত করবে।’

আরআগে বৃহস্পতিবার ভোররাতে সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলিসা গ্রামে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। মাছের ঘের ব্যবসায়ী মো. শাহীনুর রহমান (৪০), তার স্ত্রী সাবিনা খাতুন (৩০), ১০ বছরের শিশুপুত্র সিয়াম হোসেন মাহী ও সাত বছরের শিশু কন্যা তাসমিন সুলতানাকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়। ওই পরিবারের চার মাসের শিশু মারিয়া শুধু বেঁচে আছে।

আরও পড়ুন: 

বাবা-মায়ের হত্যাকারীদের চিনতে পারায় দুই শিশুকেও হত্যা!

পরিবারের চার সদস্য খুন, শিশুর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

/এসএইচ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক