ডাস্টবিনের পাশে ময়লার বালতিতে শিশুর লাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২০, ১২:৫১আপডেট : ২০ অক্টোবর ২০২০, ১৩:৩৩

ময়লার বালতিতে ফেলে রাখা লাশ

রাজধানীর হাজারীবাগ থানার ৫৩ এনায়েতগঞ্জ লেনের একটি বাসার ময়লার বালতি থেকে আনুমানিক দেড় বছরের একটি কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে হাজারীবাগ থানা পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান সাজিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিশুটিকে এই এলাকার কেউ চিনতে পারছে না। একটি ডাস্টবিনের কাছে ময়লার বালতিতে লাশ ফেলে রাখা হয়েছে। আমরা ধারণা করছি, শিশুটিকে অন্য কোথাও মেরে এখানে ফেলে রেখে গেছে। শিশুটির বয়স এক থেকে দেড় বছর হবে।’

শিশুটির পরিচয় ও খুনিকে শনাক্ত করতে পুলিশ ইতোমধ্যে ওই এলাকার দুটি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে।

/এআরআর/এসটি/এমএমজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম