শাহবাগে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৬

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২০, ১৯:৩০আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ১৯:৩৬

ফাইল ছবি: ইয়াবা উদ্ধার রাজধানীর শাহবাগের দোয়েল চত্বর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ছয় মাদক কারবারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগের একটি টিম। এই সময় ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
শনিবার (২৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন গোয়েন্দা উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম। গ্রেফতারকৃতরা হলো, রহমত উল্লাহ (২৭), মো. জাহাঙ্গীর আলম (৪২), রমজান (৩৩), রফিক (১৯), আমিনুল ইসলাম (৩৫) ও ফজিলা খাতুন (২৬)।
শাহিদুল ইসলাম বলেন, শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় জানতে পারি, কয়েকজন মাদক কারবারী কক্সবাজার হতে ইয়াবা এনে ঢাকা শহরের বিভিন্ন মাদক কারবারীর কাছে বিক্রির জন্য দোয়েল চত্বর এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে দোয়েল চত্বর এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬ জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত রহমত উল্লাহ, রফিক ও আমিনুল কক্সবাজারের মাদক ব্যবসায়ীদের কাছ হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকা এনে গ্রেফতারকৃত জাহাঙ্গীর, রমজান ও ফজিলা খাতুনের কাছে বিক্রি করে। তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় নিয়মিত আইনে মামলা হয়েছে।

/এসএইচ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম