ইরফান ও দেহরক্ষী জাহিদ ৩ দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২০, ১২:৫১আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ১৩:৫২

  আদালতে ইরফান ও জাহিদ

হাজী সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের বরখাস্ত কাউন্সিলর ইরফান সেলিম এবং তার বডিগার্ড মোহাম্মদ জাহিদকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৮ অক্টোবর) রিমান্ড শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এ আদেশ দেন। শুনানির সময় আদালতে নৌবাহিনীর একটি টিম হাজির ছিল।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক আশরাফ আলী বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন। এর আগে সকাল ১০টায় তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

তিনি বলেন, মঙ্গলবার (২৭ অক্টোবর) ধানমন্ডি থানার পুলিশ পরিদর্শক আশফাক রাজীব হাসান সাত দিনের রিমান্ড আবেদন করেন। এরপর  ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর রিমান্ড ও গ্রেফতার বিষয়ে শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন। 

প্রসঙ্গত, সোমবার (২৬ অক্টোবর) ইরফান সেলিম ও তার সহযোগীদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় হত্যাচেষ্টার মামলা করেন নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খান। মামলার আসামিরা হলো,  ইরফান সেলিম, তার বডিগার্ড মোহাম্মদ জাহিদ, হাজী সেলিমের মদিনা গ্রুপের প্রটোকল অফিসার এবি সিদ্দিক দীপু এবং গাড়িচালক মিজানুর রহমানসহ অজ্ঞাত আরও দুই তিন জন। দীপুকে তিন দিন ও মিজানুরকে একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।  

সোমবার করা মামলায় দুপুরে র‌্যাব পুরান ঢাকার চকবাজারে হাজী সেলিমের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে র‌্যাব ইরফান সেলিম ও জাহিদকে হেফাজতে নেয়। বাসায় অবৈধভাবে মদ ও ওয়াকিটকি রাখার দায়ে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত তাদের দুই জনকে এক বছর করে কারাদণ্ড দেন। তাদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

/টিএইচ/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চরমোনাই পীরের অভিনন্দন 
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চরমোনাই পীরের অভিনন্দন 
বনানীতে চিরশায়িত হলেন স্বামী তৌফীক, সন্ধ্যা ৬টার আগেই কারাগারে দীপু মনি
বনানীতে চিরশায়িত হলেন স্বামী তৌফীক, সন্ধ্যা ৬টার আগেই কারাগারে দীপু মনি
বিদেশ থেকে নিয়ন্ত্রিত অনলাইন জুয়ার সাইটের অ্যাডমিনসহ গ্রেফতার ২
বিদেশ থেকে নিয়ন্ত্রিত অনলাইন জুয়ার সাইটের অ্যাডমিনসহ গ্রেফতার ২
মেঘনার পাড়ে হারিয়ে যেতে বসা ইতিহাস, উলানিয়া জমিদারবাড়িতে একদিন
মেঘনার পাড়ে হারিয়ে যেতে বসা ইতিহাস, উলানিয়া জমিদারবাড়িতে একদিন
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন