রাজধানীতে বিদেশি অস্ত্র-গুলিসহ গ্রেফতার ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২০, ১৬:৫৯আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ১৬:৫৯

গুলি ও অস্ত্র রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ শফিকুল ইসলাম হেলাল (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ। বুধবার (২৮ অক্টোবর) রাতে দক্ষিণ বাড্ডা লেক পাড়স্থ এসএনএফ এন্টারপ্রাইজের সামনে লেকের পাড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ৫ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল এবং ৫ রাউন্ড গুলিসহ একটি রিভলবার উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া গুলশান জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. আব্দুস ছোবাহান বলেন, ‘গত ৬ আগস্ট অজ্ঞাত তিন সন্ত্রাসী মোটরসাইকেলে এসে বাড্ডা থানার উত্তর ময়নারবাগ এলাকার মোরছালিন হায়দার বাবুর বাসা লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এই ঘটনায় মোরছালিন হায়দারের অভিযোগের ভিত্তিতে বাড্ডা থানায় মামলা রুজু হয়। মামলাটির তদন্তভার ডিবি গুলশান বিভাগ পাওয়ার পর তথ্য প্রযুক্তি ও সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িত থাকায় শফিকুল ইসলাম হেলালকে শনাক্ত করে গ্রেফতার করা হয়।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত হেলাল ও তার পলাতক সহযোগীরা অস্ত্রের ভয় দেখিয়ে বাড্ডা ও গুলশান থানা এলাকায় চাঁদাবাজি ও জমি দখলসহ নানা রকম অপরাধ করতো। তার বিরুদ্ধে বাড্ডা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

/এসএইচ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের