দুর্নীতির মামলায় ডিআইজি প্রিজনের জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২০, ১৭:৪৫আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ১৭:৫৬

মাঝে বাদামী রঙের প্যান্ট পরেণ ডিআইজি প্রিজন বজলুর রশিদ (ফাইল ছবি) দুর্নীতির মামলায় কারা অধিদফতর হেড কোয়ার্টারের ডিআইজি প্রিজন বজলুর রশীদকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন শুনানি শেষে জামিনের আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের পেশকার মতিয়ার রহমান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আদালত ১০ হাজার টাকা মুচলেকায় অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ দিয়েছেন। অর্থাৎ, পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ২২ নভেম্বর পর্যন্ত তিনি জামিন পেয়েছেন।’

এর আগে বজলুর রশীদের পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার শেখ ইফতেখার, এসকে আবু সাঈদ। দুদকের পক্ষে মাহমুদ হোসেন জাহাঙ্গীর জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে জামিনের আদেশ দেন আদালত। আগামী ২২ নভেম্বর মামলাটির সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য রয়েছে।

গত ২২ অক্টোবর ঢাকার বিশেষ জজ-৫ এর বিচারক ইকবাল হোসেন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ২২ নভেম্বর দিন ধার্য করেন আদালত।

গত ১ সেপ্টেম্বর ঢাকার সিনিয়র বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ অভিযোগপত্র গ্রহণ করেন। একই সঙ্গে মামলাটি বিচারের জন্য বিশেষ জজ-৫ আদালতে বদলির আদেশ দেন। গত ২৬ আগস্ট আদালতে এই অভিযোগপত্রটি (চার্জশিট) দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক নাসির উদ্দিন। গত বছরের ২০ অক্টোবর রাজধানীর সেগুন বাগিচা এলাকা থেকে বজলুর রহমানকে গ্রেফতার করে দুদক।

অভিযোগ থেকে জানা যায়, আসামি বজলুর রহমানের বিরুদ্ধে ৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এ ২৭(১) ধারায় দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

/টিএইচ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম