কৃষি মার্কেটে আলুর বাজারে র‍্যাবের অভিযান, জেল-জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২০, ১৬:৩৯আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ১৬:৪৪

কৃষি মার্কেটে আলুর বাজারে র‍্যাবের অভিযান, জেল-জরিমানা সরকার নির্ধারিত মূল্যের থেকে অতিরিক্ত মূল্যে আলু বিক্রি করায় মোহাম্মদপুর কৃষি মার্কেটের পাইকারি আলুর বাজারে অভিযান পরিচালনা করছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩১ অক্টোবর) দুপুর থেকে এই অভিযানের নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।
পলাশ কুমার বসু বলেন, অভিযানে পাইকারি আলু বিক্রি করে এমন ৭ প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে সহযোগিতা করছেন কৃষি বিপণন অধিদফতর।
র‍্যাবের এই ম্যাজিস্ট্রেট বলেন, কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯ (১)(৫) ধারা লঙ্ঘন করায় মেসার্স তানহা এন্টারপ্রাইজের মালিক শাহাবুদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড, মায়ের দোয়া বাণিজ্যালয়ের মালিক মবিন খানকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড, মুন্সিগঞ্জ বাণিজ্যালয়ের মালিক লিটন শেখকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড, মেসার্স আল্লাহর দান ভাণ্ডারের মালিক এম এ হোসেনকে একই ধারায় ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড, মেসার্স মানিক এন্টারপ্রাইজের ফারুক হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড , নিউ বিক্রমপুরে বাণিজ্যালয়ের হোসেন বাবুলকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেল এবং মেসার্স শাহ আলমের মালিক শাহ আলমকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের জেল দিয়েছেন এই আদালত।

/এসএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম