অক্টোবরে ৬৫ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২০, ১৫:১০আপডেট : ০১ নভেম্বর ২০২০, ১৫:১০

বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত এক মাসে (অক্টোবর) সীমান্ত এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬৪ কোটি ৯৫ লাখ ১৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে। বিজিবির সদর দফতর পিলখানা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবির জব্দকরা মাদকের মধ্যে রয়েছে ৯ লাখ ৩ হাজার ২৮৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৪ হাজার ৫৮৮ বোতল ফেনসিডিল, ১৪ হাজার ৩৮৬ বোতল বিদেশি মদ, ৩৮৫ ক্যান বিয়ার, ১ হাজার ৪৮৭ কেজি গাঁজা, ৪৩০ গ্রাম হেরোইন, ১২ হাজার ৮৩৭টি যৌন উত্তেজক ইনজেকশন, ৪ হাজার ৮৮৮টি অ্যানেগ্রা ও সেনেগ্রা ট্যাবলেট এবং ১ লাখ ৪৪ হাজার ৯৮০টি অন্যান্য ট্যাবলেট। 

অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ১৬ কেজি ৫৮২ গ্রাম স্বর্ণ, ১৫ কেজি ৪৬৫ গ্রাম রূপা, একটি কষ্টি পাথরের মূর্তি, ১ হাজার ৯০৫টি ইমিটেশনের গহনা, ৪৫ হাজার ৭৭৭টি কসমেটিক্স সামগ্রী, ৩ হাজার ৪৬৯টি শাড়ি, ৩৭৯টি থ্রিপিস ও শার্টপিস, ৩ হাজার ৪৯টি তৈরি পোশাক, ৫ হাজার ১৫৫ ঘনফুট কাঠ, ৪ হাজার ২৮৬ কেজি চা পাতা, ১৬ হাজার ৯০০ কেজি কয়লা, ৫টি ট্রাক, ৬টি প্রাইভেটকার, ৫টি পিকআপ, ৩১টি সিএনজি ও ইঞ্জিন চালিত অটোরিকশা এবং ৯২টি মোটরসাইকেল।  উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৬টি পিস্তল, ৮টি একনলা বন্দুক, একটি ম্যাগাজিন এবং ৪০ রাউন্ড গুলি। 

 

 

 

 

/জেইউ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম