ফেরদৌস ওয়াহিদের দুই ভাতিজির মালিকানা সংক্রান্ত দলিলাদি দাখিলের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২০, ১৩:৫০আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ১৩:৫১

হাইকোর্ট



সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদের দুই ভাতিজিকে তাদের বাবা মোস্তফা জগলুল ওয়াহিদের গুলশান ২ এর ৯৫ নম্বর সড়কের বাসার মালিকানা সংক্রান্ত দলিলাদি দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি তাদের সঙ্গে দেখা করতে আসা স্বজনদের বাড়িতে প্রবেশের সুযোগ দিতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে আগামী ৯ নভেম্বর পর্যন্ত ওই দুই বোনকে পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দুই বোনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। দুই মেয়ের সৎ মা আঞ্জু কাপুরের পক্ষে শুনানিতে ছিলেন মাসউদ আর সোবহান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। 

এর আগে সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদের ভাতিজিদের তাদের বাবা মোস্তফা জগলুল ওয়াহিদের গুলশান ২ এর ৯৫ নম্বর সড়কের বাসায় অনতিবিলম্বে প্রবেশ নিশ্চিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ নির্দেশ বাস্তবায়ন করে বাড়িটিতে পুলিশি নিরাপত্তা জোড়দার করতে বলা হয়েছিল। কয়েকটি গণমাধ্যমে এ সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদন নজরে আনার পর গত ২৬ অক্টোবর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এসব আদেশ দেন।

আদালত তার আদেশে বলেন,  দুই মেয়েকে রাতেই ওই বাড়িতে প্রবেশ ও অবস্থান নিশ্চিতের পর রাতেই গুলশান থানার ওসিকে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসারকে টেলিফোনে অগ্রগতি প্রতিবেদন দিতে নির্দেশ দেন। এছাড়াও ওই বাসায় দুই বোনের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়। পাশাপাশি গুলশান থানার ওসিসহ দুই মেয়ে এবং ওই বাড়িতে থাকা আঞ্জু কাপুরকে হাইকোর্টে হাজির হতে বলা হয়। 

সেই আদেশের ধারাবাহিকতায় মঙ্গলবার (৩ নভেম্বর) গুলশান থানার ওসিসহ দুই মেয়ে এবং আঞ্জু কাপুর হাইকোর্টে হাজির হন। পরে আদালত তাদেরকে পুনরায় ৯ নভেম্বর হাজিরের নির্দেশ দেন।



 

 

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম