হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২০, ১২:৪৪আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ২১:৩৯

হিযবুত তাহরীর

কুমিল্লার দাউদকান্দি সিঙ্গুলা এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীর’-এর এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। তার নাম ওমর ফয়সাল (২৯)।

বুধবার (৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন এটিইউ পুলিশ সুপার আসলাম খান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আসলাম খান বলেন, ওমর ফয়সাল খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। ওমর ফয়সাল ২০১৬ সালে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি) থেকে ত্রিপল-ই বিষয়ে অনার্স কোর্স শেষ করেন। তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট, একটি বাটন মোবাইল সেট এবং হিযবুত তাহরীর প্রণীত ইসলামী খিলাফত সরকারের পররাষ্ট্রনীতির মডেল, ইসলামী খিলাফত সরকারের শিল্পায়নের মডেল, ইসলামী খিলাফত সরকারের অর্থনৈতিক মডেল, ইসলামের রাজনৈতিক চিন্তা বই উদ্ধার করে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এসএইচ/এসটি/এমএমজে/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি