ডাক বিভাগের আরও দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২০, ১৫:৪৬আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ১৫:৫২

দুদক

ডাক বিভাগের আরও দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ডাক বিভাগের মহাপরিচালক (ডিজি) শুধাংশু শেখর ভদ্রকে জিজ্ঞাসাবাদের দু’দিন পর তাদের জিজ্ঞাসাবাদ করা হলো।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সকাল থেকে ডাক বিভাগের পরিদর্শক রাবেয়া খাতুন ও তড়িৎ বিভাগের সহকারী প্রকৌশলী চান মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বলেন, বেলা ১১টার দিকে পরিদর্শক রাবেয়া খাতুনকে জিজ্ঞাসাবাদের পর সহকারী প্রকৌশলী চান মিয়াকে জিজ্ঞাসাবাদ শুরু করেন দুদকের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা সালাহউদ্দিন।

সংশ্নিষ্ট সূত্র জানায়, ডিজির বিরুদ্ধে পোস্ট-ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি প্রকল্প সম্পূর্ণরূপে বাস্তবায়ন না করে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। সেই টাকা আত্মসাতের বিষয়ে এই কর্মকর্তাদের সংশ্লিষ্টতা আছে কিনা সেটি নিশ্চিত হতেই তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রসঙ্গত, ডাক বিভাগের ডিজি শুধাংশু এই প্রকল্পের প্রকল্প পরিচালকের দায়িত্বে আছেন। তার বিরুদ্ধে দুর্নীতির বহু অভিযোগ রয়েছে। এর মধ্যে পোস্ট-ই-সেন্টার ফর রুর‍্যাল কমিউনিটি প্রকল্পের কেনাকাটা, আইসিটি বেজড রুর‍্যাল পোস্ট অফিস প্রকল্প, কর্মকর্তা-কর্মচারীদের জন্য ভবন নির্মাণ প্রকল্প, সোলার প্যানেল প্রকল্প, পোস্টাল ক্যাশ কার্ড প্রকল্প ও ডাক বিভাগের সদর দফতর ভবন নির্মাণ ও টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতিসহ নানাভাবে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

/এনএল/এসএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী