সওজের সাবেক প্রধান প্রকৌশলী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২০, ১৭:২৬আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ১৭:২৬

মামলা তিন কোটি ৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সড়ক ও জনপথ বিভাগের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ জাওয়েদ আলম ও তার স্ত্রী আনোয়রা বেগমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. নাসির উদ্দিন বাদী হয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন। দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা গেছে, প্রথম মামলায় মোহাম্মদ জাওয়েদ আলমকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি মোহাম্মদ জাওয়েদ আলম অসাধু উপায়ে জ্ঞাত আয় বহির্ভূত ৮৪ লাখ ৬৪ হাজার ৭৮০ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদের মালিকানা অর্জন করেছেন। ফলে তিনি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এছাড়া অপর মামলায় আনোয়ারা বেগম ও মোহাম্মদ জাওয়েদ আলমকে আসামি করা হয়। এই মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরম্পরের যোগসাজশে অসাধু উপায়ে জ্ঞাত আয় বহির্ভূত ২ কোটি ২৪ লাখ ৪৩ হাজার ৬২৩ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করেন। তারা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ও দণ্ডবিধি’র ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

/এনএল/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী