লেকহেড গ্রামার স্কুলের মালিকের আগাম জামিনের বিষয়ে আদেশ সোমবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২০, ১৫:৪৫আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ১৫:৪৫

লেকহেড গ্রামার স্কুল

অর্থপাচারের মামলায় লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হাসান মতিনের আগাম জামিনের বিষয়ে আগামীকাল সোমবার (৯ নভেম্বর) আদেশের দিন ধার্য করেছেন হাইকোর্ট। একইসঙ্গে হাইকোর্টের আদেশের আগে তাকে যেন গ্রেফতার না করা হয়, এ বিষয়ে ব্যবস্থা নিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে মৌখিক নির্দেশ দিয়েছেন আদালত। 

রবিবার (৮ নভেম্বর) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী এবিএম আলতাফ হোসেন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবিন রাব্বানী দীপা। 

এর আগে লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হাসান মতিনের বিরুদ্ধে ৩ কোটি ৩ লাখ টাকা অর্থপাচারের অভিযোগ গুলশান থানায় মামলা করা হয়। গত বছরের ২ নভেম্বর মামলা করা হয়। জঙ্গি অর্থয়ানের অভিযোগে গুলশান থানায় ওই মামলা করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা আছে। যা ডিএমপি ডিবি তদন্ত করছে।

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি