ব্লগার অভিজিৎ হত্যা মামলায় দুই ম্যাজিস্ট্রেটসহ তিন জনের সাক্ষ্যগ্রহণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২০, ১৭:৪৪আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ১৭:৪৪

অভিজিৎ রায় ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় দুই ম্যাজিস্ট্রেটসহ তিন জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। সাক্ষীরা হলেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহসান হাবিব ও সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এবং পুলিশ কর্মকর্তা পলাশ চন্দ্র হাওলাদার।

রবিবার (৮ নভেম্বর) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান সাক্ষীদের জবানবন্দি গ্রহণ শেষে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৮ নভেম্বর দিন ধার্য করেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পেশকার রুহুল আমিন বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘২০১৯ সালের ২৮ অক্টোবর অভিজিৎ এর বাবা অধ্যাপক অজয় রায়ের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এ নিয়ে ২২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো।’

এ মামলার আসামিরা হলেন মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, মো. আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহা (৩৪), মো. আরাফাত রহমান (২৪), শাফিউর রহমান ফারাবী (২৯), সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে মেজর জিয়া এবং আকরাম হোসেন ওরফে আবির ওরফে আদনান ওরফে হাসিবুল ওরফে আবদুল্লাহ।

২০১৯ সালের ১ আগস্ট ৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান। ২০১৯ সালের ১১ এপ্রিল একই আদালতের বিচারক মো. মজিবুর রহমান অভিযোগপত্র গ্রহণ করেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বই মেলার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করা হয়।

/টিএইচ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম