কাতারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২০, ১৬:২৩আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ২১:২২

গ্রেফতার কাতারের রাজধানী দোহায় একটি হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে বাংলাদেশ থেকে গ্রেফতার করেছে ঢাকা জেলা সিআইডি। সোমবার (৯ নভেম্বর) বিকালে সিআইডির ঢাকা জেলার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১৪ সালের ৯ জানুয়ারিতে কাতারের রাজধানী দোহায় বাংলাদেশের নাগরিক আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তি খুন হন। এই ঘটনায় দোহায় একটি হত্যা মামলা হয়। তদন্ত শেষে দোহার পুলিশ ঠাকুরগাঁওয়ের রুহিয়া এলাকার রাশেদুল হক ওরফে রশিদুল ইসলাম (৩০)-সহ বাংলাদেশি চার জন ও নেপালি একজনের নামে আদালতে অভিযোগপত্র দেয়। দোহার আদালত রশিদুলসহ পাঁচ জনের মৃত্যুদণ্ড দেন। তবে ঘটনার পর আসামিরা সবাই পালিয়ে যায়। বাংলাদেশি আসামিরা দেশে ফিরে আসে। তারা দেশে এসে আব্দুর রাজ্জাকের বাবাকে হুমকি দিতে থাকে। এই ঘটনায় ডেমরায় আরেকটি মামলা করা হয়।

মামলা দায়েরের পর হতে আসামি রশিদুল দীর্ঘ দিন ধরে বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল। তথ্য প্রযুক্তি ব্যবহার করে রশিদুলকে গ্রেফতার করে সিআইডি। 

/এআরআর/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম