শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও ডিজির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২০, ১৯:১৭আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ১৯:১৭

হাইকোর্ট আদালতের আদেশ প্রতিপালন না করায় শিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা) চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। যাদের বিরুদ্ধে রুল জারি করা হয়েছে তারা হলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা) মো. মাহবুব হোসাইন, শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক, শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শাখার উপ-সচিব মো. কামরুল হাসান ও শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক দুর্গা রানী শিকদার। চার সপ্তাহের মধ্যে তাদেরকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত ৮ নভেম্বর এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদালত অবমাননার রুল জারি করেন।
এর আগে ২০১৯ সালের ২১ আগস্ট নোয়াখালীর সুবর্ণচরের চর আমান উল্লাহ হাইস্কুলের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র মজুমদারের এমপিও শিক্ষা মন্ত্রণালয় স্থগিত করেন। শিক্ষা মন্ত্রণালয়ের এই আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন নারায়ন চন্দ্র মজুমদার।
রিটের শুনানি নিয়ে ২০১৯ সালের ৫ নভেম্বর হাইকোর্ট এমপিও স্থগিতের আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ দেন এবং নারায়ন চন্দ্র মজুমদারকে এমপিও ফিরিয়ে দিতে নির্দেশ দেন হাইকোর্ট। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়সহ বিবাদীরা আপিল বিভাগে আবেদন করেন। আপিল বিভাগ তাদের আবেদন খারিজ করে হাইকোর্টের আদেশ বহাল রাখেন।
এরপরও আদালতের আদেশ বাস্তবায়ন করা হয়নি। তাই নারায়ন চন্দ্র মজুমদার শিক্ষা সচিবসহ বিবাদীদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেন। সেই মামলার শুনানি নিয়ে আদালত শিক্ষা সচিব সহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করলেন।

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান