দেশে আইনজীবী নিয়োগ করলো ফেসবুক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২০, ২০:০৫আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ২০:১৫

দেশে আইনজীবী নিয়োগ করলো ফেসবুক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইনগত পদক্ষেপ নিতে দেশে আইনজীবী নিয়োগ করেছে। কোম্পানিটি বাংলাদেশে তাদের আইনি লড়াইয়ের জন্য সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার মোকছেদুল ইসলামকে নিয়োগ দিয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বাংলা ট্রিবিউনকে ব্যারিস্টার মোকছেদুল ইসলাম নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ফেসবুকের নামে বাংলাদেশে ওয়েবসাইট খোলার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে বাংলাদেশের আদালতে ৫০ হাজার ডলারের ক্ষতিপূরণ মামলা করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।’

তিনি আরও বলেন, ‘এ ওয়ান সফটওয়্যাার লিমিটেড নামের বাংলাদেশি একটি প্রতিষ্ঠান ফেসবুক ডটকম বিডি নামে দেশি ডোমেইন খুলেছে। সেই ডোমেইনটি বিক্রি করা হবে বলেও সেখানে ৬০ মিলিয়িন ডলার মূল্য উল্লেখ করা হয়েছে। ফেসবুকের পক্ষ থেকে সেই সাইট বন্ধে একাধিকবার আইনি নোটিশ পাঠালেও সেটা বন্ধ করা হয়নি। তাই এই বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহনের জন্য ফেসবুক কর্তৃপক্ষ আমাকে আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছে।’

আগামী সপ্তাহে ঢাকার নিম্ন আদালতে মামলা করা হতে পারে বলে জানান এই আইনজীবী। তিনি জানান, ইতোমধ্যে প্রায় ৭০০ পৃষ্ঠার ডকুমেন্ট ফেসবুক কর্তৃপক্ষ সরবরাহ করেছে।

/বিআই/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক