পাসপোর্ট অফিসের সামনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জনের কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২০, ১৭:৫৭আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ১৭:৫৭

কারাদণ্ডপ্রাপ্ত ৯ জন রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসের সামনে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অভিযান পরিচালনা করেছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাসপোর্ট তৈরি সংক্রান্ত দালাল চক্রের সক্রিয় ৯ সদস্যকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানের সময় দালালকে দেওয়া ভুক্তভোগীর টাকাও উদ্ধার করেছে র‌্যাব।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু ও সহযোগিতা করেন র‌্যাব-২ এর আগারগাঁও কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ দালালচক্র অল্প সময়ে পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখানোসহ বিভিন্ন কৌশলে জনসাধারণের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে আসছে। পাসপোর্ট তৈরি করে না দিয়ে প্রতারণা করে আসছে তারা। পাসপোর্ট ফি জমা দেওয়ার কথা বলে টাকা নিয়ে পালিয়ে যাওয়া, ভুয়া সিল ও সত্যায়ন, জাল ব্যাংক ভাউচার প্রদান, ভুয়া চিঠিপত্র তৈরি করা, ভুয়া পাসপোর্ট দিয়ে জনসাধারণকে হয়রানি করে আসছিল তারা।

গ্রেফতার ব্যক্তিরা আটক ব্যক্তিরা হলো—সুজন (২২), নাছির (২৫), সোহেল (২৪), শেখ আকরামুজ্জামান (৬০), সেন্টু মিয়া (৪৫), জসিম উদ্দিন (৪৫), মো. কাশেম (৫৫) ও মো. নজরুল শেখ (৩৫)।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, ‘আটক ব্যক্তিদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে দালাল চক্রের এই ৯ সক্রিয় সদস্যকে জরিমানা ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।’

তাছাড়া ভিকটিম ফাতেমা আক্তার (২৭) এর অভিযোগের ভিত্তিতে দালাল শেখ আকরামুজ্জামানের কাছ থেকে ঘটনাস্থল থেকে পাসপোর্ট তৈরির জন্য দেওয়া ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

 

/এসএইচ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম