রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজারের, আলুর বাজার ছোট মসজিদের পাশে দশ তলা ভবনের দ্বিতীয় তলায় জুতার ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
এরশাদ হোসেন জানান, সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। সেটি জুতার ফ্যাক্টরি আগুন ছিল। সন্ধ্যা ৬টা ৫০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ বিস্তারিত এখনও জানা যায়নি।








