পল্টনে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সরাসরি জড়িত ৩ জন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২০, ১৫:৩০আপডেট : ২১ নভেম্বর ২০২০, ১৫:৩০

ডিএমপির সংবাদ সম্মেলন

রাজধানীর পল্টন থানা এলাকায় গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সরাসরি জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতরা হলো, লিয়ন হক (৩০), কাজী রেজাউল হক বাবু ওরফে জিম বাবু (২৮) ও আজাদ (২৮)।

শনিবার (২১ নভেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার বলেন, ১২ নভেম্বর রাজধানীর পল্টন, মতিঝিলসহ বিভিন্ন থানা এলাকায় ১১টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সংক্রান্তে রাজধানীর বিভিন্ন থানায় ১৬টি মামলা রুজু হয়। পল্টন ও মতিঝিল থানায় করা চারটি মামলা তদন্ত করছে গোয়েন্দা মতিঝিল বিভাগ।

তদন্তকালে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে প্রাপ্ত তথ্য ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মীদের ধারণকৃত ভিডিও ফুটেজ পর্যালোচনা করে গোয়েন্দা মতিঝিল বিভাগ অগ্নিসংযোগকারীদের তিন জনকে শনাক্ত করতে সক্ষম হয়। শনিবার ভোরে পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে শনাক্তকৃত তিন জনকে গ্রেফতার করে গোয়েন্দা মতিঝিল বিভাগ।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপি পার্টি অফিসের সামনে আকস্মিক ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কতিপয় নেতাকর্মী মিছিল বের করে। একপর্যায়ে মিছিলটি বিএনপি পার্টি অফিসের সামনে এসে উশৃঙ্খল হয়ে পরে। প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মীদের ধারণকৃত ছবি ও ভিডিও ফুটেজ এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, মিছিল থেকে গ্রেফতারকৃতরা তাদের সহযোগীদের সহায়তায় পল্টন বিএনপি পার্টি অফিসের বিপরীতে অবস্থিত কর অঞ্চল-১০ এর সামনের থাকা সরকারি স্টাফ বাসে অগ্নিসংযোগ করে।

/এসএইচ/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম