শান্তিকালীন পদক পেলো নৌবাহিনীর ৪০ সদস্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২০, ১৯:০০আপডেট : ২১ নভেম্বর ২০২০, ২০:০৮

শান্তিকালীন পদক পেলো নৌবাহিনীর ৪০ সদস্য বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ২০১৯ সালের জন্য বাংলাদেশ নৌবাহিনীর ৪০ কর্মকর্তা ও নাবিককে শান্তিকালীন পদক দেওয়া হয়েছে। সশস্ত্র বাহিনী দিবস-২০২০ উপলক্ষে শনিবার (২১ নভেম্বর) নৌ সদরের জুপিটার হলে তাদের এই পদক দেওয়া হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, শান্তিকালীন সময়ে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ২০১৯ সালের জন্য যারা পদক পেয়েছেন, তাদের মধ্যে তিন জন নৌবাহিনী পদক (এনবিপি), পাঁচ জন অসামান্য সেবা পদক (ওএসপি), পাঁচ জন বিশিষ্ট সেবা পদক (বিএসপি), সাত জন নৌ গৌরব পদক (এনজিপি), ১০ জন নৌ উৎকর্ষ পদক (এনইউপি) এবং ১০ জন নৌ পারদর্শিতা পদক (এনপিপি) অর্জন করেন।

পদকপ্রাপ্তদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নৌবাহিনী প্রধান এডমিরাল শাহীন ইকবাল তিন জন কর্মকর্তাকে নৌবাহিনী পদক (এনবিপি) পরিয়ে দেন। এরা হলেন ভাইস এডমিরাল এম আখতার হাবীব (অবসরপ্রাপ্ত), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় (বিএসএমআরএমইউ) এর ভিসি রিয়ার এডমিরাল মোহাম্মদ খালেদ ইকবাল এবং সহকারী নৌপ্রধান অপারেশান্স রিয়ার এডমিরাল মোহাম্মদ আবু আশরাফ।

এছাড়া নৌপ্রধান চার জনকে অসামান্য সেবা পদক, দুই জনকে বিশিষ্ট সেবা পদক, চার জনকে নৌ গৌরব পদক, দুই জনকে নৌ উৎকর্ষ পদক এবং একজনকে নৌ পারদর্শীতা পদক পরিয়ে দেন।

অনুষ্ঠাসে নৌ সদরের অন্যান্য পিএসও গণ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পদকপ্রাপ্ত অন্যান্য কর্মকর্তা ও নাবিকদের ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলের স্ব স্ব নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ কর্তৃক পদক প্রদান করা হয়।

/জেইউ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম