স্বামীর দেওয়া আগুনে দগ্ধ স্ত্রীকে ঢাকায় স্থানান্তর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২০, ২৩:৩৮আপডেট : ২২ নভেম্বর ২০২০, ১৮:০০

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পূর্ব কোদালা সন্ধীপাড়া গ্রামে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ স্ত্রী ইয়াছমিন আক্তার সুইটিকে (২৫) ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এনে ভর্তি করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) রাতে তাকে ঢাকায় আনার পর হাসপাতালে ভর্তি করা হয়। দগ্ধ মেয়েটি বাবা হারুন অর রশিদ জানান, সাত বছর আগে পাশের গ্রামের সলিমুল্লা রাফেলের সঙ্গে পারিবারিকভাবে মেয়েটির বিয়ে হয়। তাদের ঘরে এখন ছেলে রয়েছে। বিয়ের প্রথমে ভালোই ছিল। স্বামী বেকারিতে কাজ করতো। পরে বেকার হয়ে যায়। এরপর থেকে টাকা চাইতে থাকে। টাকা না দেওয়ায় প্রায়ই মারাধর করতো।
হারুন অর রশিদ বলেন, ‘মেয়ের জামাইকে কেবল অপারেটরের ব্যবসা দিয়ে দেই। তারপরও সে আমার মেয়েকে মারধর করতো। গত বৃহস্পতিবার দিবাগত রাতে মেয়েকে মারাধর করে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। মেয়ের স্বামীকে পুলিশ গ্রেফতার করেছে। আমরা তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল দগ্ধ নারীর ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভুক্তভোগীর অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের কোমরের নিচের অংশ দগ্ধ হয়েছে। ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

/এসএইচ/এআইবি/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম