উত্তরায় ৩১ বোমা উদ্ধারের ঘটনায় গ্রেফতার আরও ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২০, ১২:২৬আপডেট : ২২ নভেম্বর ২০২০, ১২:২৬

এই বাড়ি থেকেই বোমাগুলো উদ্ধার করা হয় রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে ৩১টি হাতবোমা উদ্ধারের ঘটনায় আরও চার জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগের একটি টিম। শনিবার (২১ নভেম্বর) উত্তরা পশ্চিম ও তুরাগ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে উত্তরা জোনাল টিম। গ্রেফতার ব্যক্তিরা উত্তরা পশ্চিম থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার আসামি। ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র ওয়ালিদ হোসেন এসব তথ্য জানিয়েছেন।

গ্রেফতার চার জন হলেন মো. সোহরাব হোসেন (২১), মো. তৌহিদুল ইসলাম (২২), মো. সেলিম মিয়া (৩২) ও মো. উজ্জল মিয়া (২৪)। এ নিয়ে ওই ঘটনায় এখন পর্যন্ত ৬ জন গ্রেফতার হলেন। এর আগে শুক্রবার (২০ নভেম্বর) উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩১টি হাতবোমাসহ মামুন পারভেজ ও সুমন শেখকে গ্রেফতার করে পুলিশ।

অভিযানের সময় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার হাফিজ আক্তার সাংবাদিকদের বলেন, ‘উত্তরা পশ্চিম থানার যুবদলের সাধারণ সম্পাদক মাসুম এবং যুবদলের অন্য আরেক নেতা সোহেলকে উপনির্বাচনে ককটেল বিস্ফোরণের দায়ে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য মতে এখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্মাণাধীন ওই ভবন থেকে ৩১টি হাতবোমা উদ্ধার করা হয় এবং ১৩টি নিষ্ক্রিয় করা হয়।’

তাছাড়াও এখানে বোম তৈরির অনেক সরঞ্জাম পাওয়া যায়। মূলত ঢাকা-১৮ আসনের উপনির্বাচন প্রশ্নবিদ্ধ করতে নাশকতার উদ্দেশ্যে হাতবোমাগুলো রাখা হয়েছিল বলে জানায় পুলিশ।

আরও পড়ুন...
উত্তরায় ৩১টি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় ১৩

 

 

/এসএইচ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম