বিচার বিভাগ আশার আলো দেখতে পাচ্ছে: ইশরাক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২০, ১৫:৪৩আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ১৫:৫৩

আদালতে ইশরাক হোসেন

বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, ‘আজ এ রায়ের ফলে বিচার বিভাগ আশার আলো দেখতে পাচ্ছে। গত ১৩ বছর আমরা যে বলে আসছি বিচার বিভাগকে কুক্ষিগত করা হয়েছে, প্রশাসনকে হস্তক্ষেপ করা হয়েছে। বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে বিরোধী দলকে দমনের জন্য ব্যবহার করা হচ্ছে। সে জায়গা থেকে আমি বলবো যে এ রায়ের ফলে আজ জনগণের বিজয় হয়েছে, দেশবাসীর বিজয় হয়েছে। এ রায়ের ফলে আমরা একটি আশার আলো দেখতে পাচ্ছি।’

সোমবার (২৩ নভেম্বর) বিএনপির সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসেন দুদকের করা মামলায় খালাস পেয়ে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘সরকার যে দিকেই বিচার বিভাগ, প্রশাসন ও রাষ্ট্রকে নিয়ে যাক না কেন, এখনও বিচার বিভাগে, রাষ্ট্রে, সৎ ন্যায়পরায়ণ লোকজন রয়েছেন। আর আজ যে বিচারক এ রায় দিয়েছেন, আমি মনে করি তিনি সৎ সাহস নিয়েই এ রায় দিয়েছেন।’

/টিএইচ/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম