রাজধানীতে সড়ক দুর্ঘটনায় লেগুনার হেলপারের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২০, ১৪:০০আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ১৪:০৬

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় লেগুনার হেলপারের মৃত্যু রাজধানীর গুলশানের নর্দা এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় হৃদয় হোসেন (১৮) নামে এক লেগুনার হেলপারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালের দিকে দুর্ঘটনাটি ঘটে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহতের বড় ভাই বিল্লাল হোসেন জানান, হৃদয় একটি লেগুনার হেলপারের কাজ করতো। ভোরে নর্দা বাসস্ট্যান্ডের পাশে লেগুনায় সমস্যা দেখা দেয়। তখন হৃদয় লেগুনা থেকে নেমে পাশেই দাঁড়িয়েছিল। সেই সময় পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়।

পরে লেগুনা চালক ইমরান তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে যায়। এরপর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।

হৃদয় নারায়ণগঞ্জ বন্দর উপজেলার একরামপুর গ্রামের জামাল হোসেনের ছেলে। দুই ভাই ও চার বোনের মধ্যে হৃদয় পরিবারের পঞ্চম সন্তান।

/এসএইচ/এআইবি/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম