উত্তরা থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২০, ১৯:৪৬আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ১৯:৪৮

উত্তরা থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ রাজধানীর উত্তরা ১২ নং সেক্টর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো এবি সিদ্দিক (৫৩), আলমগীর হোসেন (৩২) ও লিটন বিশ্বাস (৪০)। শনিবার (২৮ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র ওয়ালিদ হোসেন। এ সময় তাদের নিকট হতে ৪ হাজার ৩৫৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদকের কাজে ব্যবহৃত ১টি হিরো হাঙ্ক মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, উত্তরা পশ্চিম থানাধীন ১২ নং সেক্টরস্থ ৪ নং রোডের ৫৭ নং বাসার মেইন গেইটের সামনে ৩ জনকে দেখে সন্দেহ হলে থানা পুলিশের একটি টিম তাদেকে জিজ্ঞাসাবাদসহ তল্লাশি করে। এসময় তাদের কাছ থেকে ৪ হাজার ৩৫৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, দেশের বিভিন্ন জায়গা এবং রাজধানীর বিভিন্ন স্থান হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা শহর ও উত্তরার বিভিন্ন এলাকায় তারা বিক্রয় করে থাকে। এ সংক্রান্তে উত্তরা পশ্চিম থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে।

/এসএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম