যুগ্ম কমিশনার লুৎফুল কবিরকে বরখাস্তের দাবিতে এনবিআরে বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২০, ১২:৩৫আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১৩:০৬

বিক্ষোভরত এনবিআর'র কর্মকর্তারা




রাজস্ব ও সহকারী রাজস্ব কর্মকর্তার সঙ্গে দুর্ব্যবহার, অকথ্য ভাষায় গালিগালাজসহ শারীরিকভাবে লাঞ্ছিত করায় ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার লুৎফুল কবিরকে অবিলম্বে অব্যাহতি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন বাংলাদেশ কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন (বাকাএভ) ও তাদের অন্তর্ভুক্ত তিনটি কর অঞ্চলের কর্মীরা। 

সোমবার (৩০ নভেম্বর) সকালে জাতীয় রাজস্ব ভবন (এনবিআর) কার্যালয়ের সামনে এই বিক্ষোভ শুরু হয়।
বিক্ষোভকারীরা জানান, যুগ্ম কমিশনার লুৎফুল গত বুধবার অফিস রুমে সহকারী রাজস্ব কর্মকর্তাদের সামনে এক রাজস্ব কর্মকর্তার সঙ্গে অসদাচরণ করেন। ঘটনার ৫ দিন পেরিয়ে গেলেও এনবিআর থেকে তার বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় সারাদেশে সহকারী কর্মকর্তা ও রাজস্ব কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
বিক্ষোভকারীরা আজকের (সোমবার) মধ্যেই যুগ্ম কমিশনার লুৎফুল কবিরের অব্যাহতিসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। দাবি আদায় না হলে সাময়িক কর্মবিরতিসহ আরও কর্মসূচি দেওয়া হবে বলে জানান তারা।
বাংলাদেশ কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক খন্দকার লুৎফুল আজম, সদস্য মজিবুর রহমানসহ কাস্টমস এক্সাইজ ও ভ্যাটের কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভে অংশ নিয়েছেন।



/জিএম/এসটি/এমএমজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম