মিজানুর রহমান চাকলাদারের মামলার তদন্তে দুদককে ৬ মাসের সময়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২০, ১৩:০৬আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১৩:০৬

হাইকোর্ট

চট্টগ্রামের সিঅ্যান্ডএফ এজেন্ট ও মুভি ট্রেড ইন্টারন্যাশানালের মালিক মিজানুর রহমান চাকলাদারের মামলার তদন্ত ৬ মাসের মধ্যে শেষ করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে মিজানুর রহমানের জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। 

সোমবার (৩০ নভেম্বর)  বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন । 

আদালতে মিজানুরের আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শফিক আহমদ, ব্যারিস্টার মাহবুব শফিক ও অ্যাডভোকেট একরামুল হক টুটুল। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি  অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবিন রাব্বানী দীপা ও আন্না খানম কলি। 

এর আগে ২০১৭ ও ২০১৮  সালে চট্টগ্রাম কাস্টমস হাউজের সাবেক ২ কর্মকর্তার ইউজার আইডি ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের ৩ হাজার ৬৬১ বার অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে লগ ইন করে  অবৈধভাবে মালামাল খালাস করা হয়েছে বলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের তদন্তে উঠে আসে।

শুল্ক ফাঁকি ও চোরাকারবারে জড়িত থাকার অভিযোগে মিজানুর রহমান চাকলাদারকে (দীপু) আসামি করে গত বছরের ১৬ জানুয়ারি ঢাকার রমনা থানায় একটি  মামলা করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। পরে তার বিরুদ্ধে আরও তিনটি মামলা করা হয়। 

 

 

 

 

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি